ঢাকায় “পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (পিটিইএ)” এর ইফতার মাহফিল

0
1387

ঢাকায় “পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (পিটিইএ)” এর ইফতার মাহফিল

গত ১০ মে রোজ শুক্রবার “পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (পিটিইএ)” এর উদ্যোগে বার-বি-কিউ টু নাইট, ধানমণ্ডি-২৭ এ ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পিটিইএ এর সম্মানিত প্রধান উপদেষ্টা ও লুসাকা গ্রুপের অপারেশন ডিরেক্টর ইঞ্জিঃ মোফাজ্জল হোসেন চৌধুরী পিটার্সের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইয়াজ গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মনির হোসেন, ডিএফএল গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব নবিন চন্দ্র রায়।
সভায় উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ আইনুল হক, ইঞ্জিঃ এরশাদুল ইসলাম, ইঞ্জিঃ মাসুম মাশরাফি যুক্তি, ইঞ্জিঃ মিজানুর রহমান।
কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিঃ সাফিউল আলম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিঃ আরিফুর রহমান রাশেদ, সহ-সভাপতি ইঞ্জিঃ আরিফুজ্জামান প্রধান, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ নাজমুল হুদা, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সামসাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মমতাজুল ইসলাম সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ লিয়ন প্রধান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ সুলতান মাহমুদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিদুশ রায়, অর্থ সম্পাদক ইঞ্জিঃ তকি তাহমিদ, দপ্তর সম্পাদক ইঞ্জিঃ সেলিম রহমান, প্রচার সম্পাদক সৌরভ রায়, সহ-প্রচার সম্পাদক জুলফিকার প্রধান, ত্রান ও দুর্যোগ সম্পাদক ইঞ্জিঃ রাকিবুল ইসলাম সহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইঞ্জিঃ মমতাজুল ইসলাম সবুজের সঞ্চালনায় পিটিইএ এর পক্ষ থেকে অতিথিবৃন্দের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পিটিইএ এর প্রধান উপদেষ্টা ইঞ্জিঃ মোফাজ্জল হোসেন চৌধুরী পিটার্স ও সভাপতি ইঞ্জিঃ সাফিউল আলম সৌরভ। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় সম্মানিত অতিথিবৃন্দ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দিক নির্দেশনা ও পরামর্শ দেন এবং “পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (পিটিইএ)” এর সাথে যেকোনো সমস্যায় পাশে থাকার কথা দেন।

Facebook Comments