পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ।

0
1004
উপস্থিত ছিলের গণ্যমান্য ব্যাক্তিবর্গও

শনিবার (১০ মার্চ) দুপুর ১২টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জনাব জহুরুল ইসলাম ও পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহম্মেদ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধনঃ উপস্থিত ছিলের গণ্যমান্য ব্যাক্তিবর্গও

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

মেলায় পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫টি স্টলে তাদের উদ্ভাবনী প্রযুক্তি (প্রজেক্ট) নিয়ে অংশ নিয়েছে। এছাড়া ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা তাদের নিজেদের উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করছে।

Facebook Comments