শ্রদ্ধার্ঘ || নির্জল প্রবাল

0
989

দু’টাকার নোট সাথে করেই নিয়ে এসেছিলাম! কিন্তু____
খুঁজে পেলাম না এক পাঁপড়ি ফুল!

তাই দেরী না করে, আঙুল কেটে ঢেলে দিলাম
একুশ ফোঁটা রক্ত!

এক ফোঁটা দিলাম রফিকের থালায়, আরেক ফোঁটা পেল জব্বার! সালামের থালায়ও এক ফোঁটা দিলুম_
আর সব পেলো দেশের জনতা আপামর!

রক্তের ফোঁটা পেয়ে জনতা, গোগ্রাসে নিল চেটে!
একুশের উৎসব, ভোজবিলাসে জনতা রইলো মেতে!

প্রাতরাশের থালায় রক্ত দেখে সালাম উঠলো খেকে-
”খাব না আজ, দেখেছিস রফিক? শালারা আজ রক্ত দিয়েছে
খেতে! সাথে দিয়েছে কোটি ফুল, ফুলের কোনায় মায়ের চুল!”

রফিক বরকত উঠলো তেতে এ কোন বেয়াদবি!
এদের জন্য সাঙ্গ করলাম আমার প্রাণের রবি?

বললো রফিক দাঁত কেলিয়ে_____
ফুল খাবো না অন্ন চাই, ফুলের হেথা দরকার নাই!
রক্ত বদলে দাও এক মুঠো ভাত! উর্ধ্বে তুলি বাঙালি জাত!

শ্রদ্ধার্ঘ || নির্জল প্রবাল

Facebook Comments